২৮ অক্টোবর ২০১১ - ২০:৩০

জায়নবাদী ইসরাইলী এক দৈনিক দাবী করেছে যে, ইরানের উপর সামরিক হামলা শীতকাল শুরু হওয়ার আগেই বাস্তবায়িত হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : দখলকৃত কুদসের এক জায়নবাদী দৈনিক দাবী করেছে যে, ইরানের উপর সামরিক হামলা চলতি বছরের শীতকাল শুরু হওয়ার আগেই পরিচালিত হবে। ইসরাইলী দৈনিক ইয়াদিউট আহারুনেট প্রধান শিরোনামটি ‘পারমাণবিক চাপ’ শীর্ষক শিরোনামে প্রকাশ করেছে। ইরানের পারমাণবিক কেন্দ্রসমূহে হামলার বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী নাতানিয়াহু এবং এদেশের যুদ্ধমন্ত্রী এহুদ বারাক ঐকমত্যে পৌঁছেছেন এবং চলতি বছরের শীতকাল শুরু হওয়ার আগেই এ হামলা শুরু করা হবে বলে উল্লেখ করেছে দৈনিকটি।

উক্ত দৈনিক আরো জানিয়েছে যে, জায়নবাদী কর্মকর্তারা বলেছেন : শীতকাল শুরু হওয়ার আগেই্ ইরানের পারমাণবিক কেন্দ্রসমূহের উপর হামলা চালাতে হবে। নতুবা শীতকাল শুরু হলে হামলার পরিবেশ অনুকূলে থাকবে না এবং ইরানের উপর হামলা বিলম্বিত হবে।#